শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পীডবোট সংঘর্ষে মহিলা যাত্রী নিহত

মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পীডবোট সংঘর্ষে মহিলা যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার:


মহেশখালী-কক্সবাজার নৌপথে দুইটি স্পীডবোটের সংঘর্ষে এক মহিলা যাত্রী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় মহিলার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত মহিলার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়েছে, যাতে কেউ তাকে চিনতে পারেন। যেকোনো তথ্য থাকলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
 

স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু হয়েছে।