সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১৫ লাখ টাকা অনুদান

বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১৫ লাখ টাকা অনুদান

এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:


 

বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় ১৫ লাখ টাকা অনুদান

 


কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উন্নয়নে ১৫ লাখ টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ-এর উদ্যোগে এ অনুদান বরাদ্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকাশিত সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেরামত ও পুনর্বাসন কাজের জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নথিতে মুরাদনগর উপজেলার একটি মাদরাসার জন্য ১৫ লাখ টাকা বরাদ্দের তথ্য উল্লেখ রয়েছে।


সংশ্লিষ্টরা জানান, বরাদ্দকৃত অর্থ মাদরাসার প্রয়োজনীয় মেরামত, সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ব্যয় করা হবে। অর্থ যথাযথভাবে ব্যবহার করা হলে প্রতিষ্ঠানের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার পরিবেশও আরও উন্নত হবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।


এদিকে, বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উন্নয়নে অনুদান বরাদ্দ দেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মাদরাসাটির উন্নয়নে উদ্যোগ নেওয়ায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।