মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমাজনে ৩১ শতাংশ কমেছে বনউজাড়

আমাজনে ৩১ শতাংশ কমেছে বনউজাড়

ব্রাজিলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার পাঁচ মাসের শাসনকালে গত বছরের একই সময়ের তুলনায় আমাজনে বনউজাড় ৩১ শতাংশ কমেছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।

জাতীয় মহাকাশ সংস্থার ডিটার সার্ভিলেন্স কর্মসূচি বলছে, স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৮৬৭ বর্গকিলোমিটার।

পরিবেশবিদদের জন্যে একে একটি সুখবর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারন দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসনানোর সময়ে আমাজন বন ব্যাপকহারে উড়াড় হতে থাকে।


বামপন্থী প্রেসিডেন্ট লুলা ১ জানুয়ারি ক্ষমতায় এসে আমাজন রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ঘোষণা দেন। এছাড়া সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বনউজাড় প্রতিরোধে তিনি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, আমাদের  গ্রহের জলবায়ুর ভারসাম্য রক্ষায় ব্রাজিল বড় ধরনের ভূমিকা পালন করছে। আমাজনকে অনেক ধন্যবাদ। তিনি আরও বলেন, আমাজন ধ্বংস রোধের মাধ্যমে বিশ্বের উষ্ণতাও কমানো সম্ভব।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের আসল পরীক্ষা সামনের মাসগুলোতে শুরু হবে। কারন জুলাইয়ে শুষ্ক আবহাওয়া শুরু হয়। আর এ সময়টি সাধারণত বন উজাড় ও দাবানলের সর্বোচ্চ মৌসুম।