সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০টি গাড়িতে ডাকাতি

মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০টি গাড়িতে ডাকাতি

পাবনা প্রতিনিধি:-

 

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের কাছে ডাকাতরা গাছ ফেলে রাস্তা অবরোধ করে এবং বাস, ট্রাক, প্রাইভেটকারসহ অন্তত ৪০টি গাড়িতে লুটপাট চালায়।
 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ডাকাত দল প্রথমে একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে দেয়, যার ফলে অন্যান্য যানবাহনও আটকা পড়ে। এরপর ৪০-৫০ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে একে একে গাড়িগুলোতে হামলা চালায়। গেট খুলতে দেরি করায় তারা কিছু গাড়ি ভাঙচুরও করে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে, মোবাইল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।
 

ডাকাতির শিকার হওয়া আব্দুস সালাম নামে এক ব্যক্তি তার ফেসবুকে লিখেছেন, "হুট করে আমাদের গাড়িতে ডাকাতরা আক্রমণ করে। বারবার আঘাতের পর আমরা বাধ্য হয়ে দরজা খুললে তারা চালকের গলায় ও পেটে চাকু ধরে। এরপর সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।" তিনি আরও জানান, "আমরা অনুরোধ করেছিলাম কাউকে আঘাত না করার জন্য। তারা আমাদের গাড়িতে কাউকে মারেনি, এমনকি আমার দুটি মোবাইলও ফেরত দিয়েছে।"
 

একজন প্রবাসী দেশে ফিরছিলেন একটি মাইক্রোবাসে, ডাকাতরা সেই গাড়িতেও হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে ও সর্বস্ব লুটে নেয়।
 

স্থানীয় ইউপি সদস্য বাবু জানান, "এই সড়কটি খুব ব্যস্ত না হলেও ঢাকা ও আশপাশের এলাকায় যাওয়ার জন্য অনেকে ব্যবহার করেন। ডাকাতরা পরিকল্পিতভাবে গাছ ফেলে রাস্তা বন্ধ করে এ ঘটনা ঘটিয়েছে।"
 

সাঁথিয়া থানার ওসি বলেন, "খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"