বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাঙ্গরায় পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

বাঙ্গরায় পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং অন্যজন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের মালু মিয়ার ছেলে আলাউদ্দিন এবং খোষঘর গ্রামের মো. সাফায়েত হোসেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. মতিউর রহমান ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সাফায়েত হোসেন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

 

গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।