রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-

 

 

 

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ এমরান হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসাঃ কোহিনূর বেগম ও বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।

 

 

সহকারী শিক্ষক মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ বক্তব্য রাখেন বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সহকারী প্রধান শিক্ষক শাহিন সরকার, সহকারী শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ, মোঃ বাছির আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন, সাবেক সদস্য মোহাম্মদ আলী, মোঃ ছন্দু মিয়া, বিল্লাল হোসেন রাজু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মেটংঘর গ্ৰামের মোঃ শাহজাহান (ঠিকাদার), অভিভাবকদের মধ্যে বীনা রানী দেবি, শ্যামল দেবনাথ, শাহনাজ আক্তার।

 

 

'শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনে জাতির সমৃদ্ধি ও মুক্তি' এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে সদ্য প্রয়াত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।