মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখতে করণীয়

দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখতে করণীয়

অনেকে দামি সুগন্ধি কিনে সংগ্রহ করেন। দামের কথা বিবেচনায় দীর্ঘদিন ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে সুগন্ধি তার ঘ্রাণ হারানোর সম্ভাবনায় থাকে। সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখার কিছু উপায় রয়েছে। সেই উপায়গুলো অনুসরণ করতে পারেন: 

*এমন জায়গায় সুগন্ধি রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। আবার এমন জায়গায় রাখবেন না যেখানকার পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে থাকে।
*সুগন্ধি ব্যবহারের পর যত দ্রুত সম্ভব ছিপি আটকে দিন। 
*অনেকে ডিওডোরেন্টের মতো সুগন্ধি ব্যবহারের আগে ঝাঁকান। এমনটি করবেন না।  
*ফ্রিজে সুগন্ধি সংরক্ষণ করবেন না। 
*সুগন্ধি বক্সসহ ড্রয়ার বা ক্লোজেটে রাখাই বুদ্ধিমানের কাজ।