রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

পুঠিয়া বানেশ্বরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

পুঠিয়া বানেশ্বরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-


রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে গত রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় শিশু আছিয়াকে ধর্ষন ও দেশব্যাপী নারী নির্যাতণ, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল টি বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে  প্রদক্ষিন করে   বানেশ্বর ট্রাফিক মোড়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর বসে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রায় ৩০ মিনিট যান চলাচল অবরোধ করেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা।স্লোগানে বলেন, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, আমার সোনার বাংলা ধর্ষকের ঠাঁই নাই। একটা একটা ধর্ষক ধর-ধরে ধরে জবাই কর, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।


উক্ত মিছিলে বানেশ্বর কলেজের সাধারন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, রবিউল আওয়াল , মিজানুর রহমান,  আবুশামা, প্রান্ত শাহরিয়ার অয়ন, আল আমিন আহমেদ শুভ, আব্দুল্লাহ ইবনে আলিফ, সিজান, ইমরান আলী,  শাওন প্রমুখ।