শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত হবে না: আইজিপি

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত হবে না: আইজিপি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, রাস্তাঘাট অবরোধ বা সমাজে অস্থিরতা সৃষ্টির যে কোনো চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।
 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভাবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে আইজিপি এ কথা জানান। তিনি বলেন, “বিগত জুলাই মাসের পর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এখন পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্ষম।”
 

আইজিপি আরও বলেন, আইনশৃঙ্খলা বা ‘অর্ডার’ প্রতিষ্ঠা ছাড়া নির্বাচন কমিশনকে সঠিক সহায়তা দেওয়া সম্ভব নয়। তিনি কমিশনারদের আশ্বস্ত করে বলেন, পুলিশ বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত এবং নির্বাচনকে সুন্দর ও সফল করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে।
 

নির্বাচনি অপরাধ দমন ও মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতাকেও আইজিপি প্রশংসা করেন। তিনি বলেন, এই কমিটি শুধু পুলিশ নয়, প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও নিতে পারে।