মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করে র‌্যাব। মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা। ওই ঘটনায় পেটে ও বুকে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী রুবেল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় রুবেল। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা করেন।