রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী মাওলারপাড় সেতু এলাকা থেকে আমেরিকান তৈরি একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিলেট-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা মাওলারপাড় সেতুর পশ্চিম পাশে অভিযান চালান। এ সময় বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলভারটি ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘USA’ খোদাই করা আছে।
 

সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি দোয়ারাবাজার থানায় জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।