শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরিশালে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ক্যানভা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বরিশালে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ক্যানভা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মাসুম বিল্লাহ,বরিশাল ব্যুরো:

 

বরিশালে নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “এসো উদ্যোক্তা হই” কর্মসূচির আওতায় Product Promotion & Digital Marketing with Canva শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় ১১ ও ১২ জানুয়ারি নগরীর আমির কুটির আভাস ভবনের প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
 

কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ক্যানভা ব্যবহার করে পণ্যের আকর্ষণীয় ডিজাইন তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য প্রচার, ডিজিটাল মার্কেটিং কৌশল, ব্র্যান্ডিং এবং অনলাইন কনটেন্ট তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বল্প খরচে ব্যবসা সম্প্রসারণের কার্যকর কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা।
 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক ইমরাত-ই-জান্নাত ইমু এবং প্রশিক্ষক মো. মহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা কাজল এবং বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি।
 

আয়োজকরা জানান, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নারী উদ্যোক্তারা সহজেই নিজেদের পণ্য ও সেবাকে বৃহত্তর বাজারে পরিচিত করতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে সময়োপযোগী ও কার্যকর আখ্যা দিয়ে ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ আয়োজনের দাবি জানান।