বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রাম ইপিজেডে আবারও আগুন, ৬ মাসের ব্যবধানে একই কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ইপিজেডে আবারও আগুন, ৬ মাসের ব্যবধানে একই কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার:


চট্টগ্রাম ইপিজেড (CEPZ) এলাকায় একটি পোশাক কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয় মাসের ব্যবধানে একই প্রতিষ্ঠানে আগুন লাগায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত ‘অ্যাডামস অ্যাপারেলস’ (Adams Apparels) কারখানায় আগুনের সূত্রপাত হয়।

রাত পৌনে ১২টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কর্মীরা চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালেও একই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় একই কারখানায় আগুন লাগার ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি-নির্বাপণ সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।