মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসির সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র বিকল্প: জামায়াত আমির

ইসির সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র বিকল্প: জামায়াত আমির

সিলেট প্রতিনিধি:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের সমর্থন রয়েছে। তবে তার আগে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা যাচাই অত্যন্ত জরুরি, আর এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন একটি কার্যকর ও যৌক্তিক পদক্ষেপ হতে পারে।’
 

তিনি আরও বলেন, ‘বর্তমানে জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। প্রশাসকদের মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠানে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তাই জনগণের ভোগান্তি লাঘব ও ইসির সক্ষমতা যাচাই—উভয় দিক বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন এখন সময়োপযোগী।’
 

শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

শিবিরে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন এবং বায়তুল মাল সম্পাদক মুফতি আলী হায়দার।