সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তীব্র দাবদাহে অনলাইন ক্লাস ও পরীক্ষা রিশিডিউল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তীব্র দাবদাহে অনলাইন ক্লাস ও পরীক্ষা রিশিডিউল

ঝলমলে রোদের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহের জন্য অনলাইন ক্লাস ও পরীক্ষা রিশিডিউলের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম জানান, তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের বিপদে ফেলতে না চেয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে যেকোনো বিভাগের যদি পরীক্ষা থাকে, সেক্ষেত্রে সেই বিভাগ কর্তৃপক্ষ পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় অনাবাসিক। বাস যাতায়াতে শিক্ষক-শিক্ষার্থীদের অনেক ভোগান্তি হয়। তীব্র দাবদাহে অনেকে অসুস্থও হয়ে পড়ছে। তাই এই সিদ্ধান্ত।"

উল্লেখ্য, সরকার তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশের সকল স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়িয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতেও ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।