সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

 আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

 আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ভর্তি পরীক্ষা শুরু

 আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু । চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে এক লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ১০৭ জন শিক্ষার্থী। 

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কার্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির মোট ৬টি শিফটের পরীক্ষার মধ্যদিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে।

 

এরপর ২৫ ফেব্রুয়ারি ‘সি১’ ইউনিটে অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট ৮ শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরদিন সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, আইবিএ-জেইউ এবং বিজনেস স্টাডিজ অনুষদের (ই-ইউনিটের) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।