বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুই বছর পর মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু আল্ট্রাসোনোগ্রাম সেবা

দুই বছর পর মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু আল্ট্রাসোনোগ্রাম সেবা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:


জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসোনোগ্রাম সেবা।

শনিবার (৪ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম কক্ষে এক রোগীর মাধ্যমে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন পর এ সেবা চালু হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। প্রথম দিনেই সেবা নিতে রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, তারা দরিদ্র মানুষ। সরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম সেবা চালু হওয়ায় কম খরচে চিকিৎসা নিতে পারছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু রায়হান বলেন, জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে দীর্ঘদিন পর এ সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন। তিনি জানান, প্রেগন্যান্সি প্রোফাইল পরীক্ষার সরকারি ফি ১১০ টাকা এবং সম্পূর্ণ আল্ট্রাসোনোগ্রাম ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জেলা সিভিল সার্জনের সহযোগিতায় আল্ট্রাসোনোগ্রাম সেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

এ সময় অন্যান্য চিকিৎসক, স্টাফ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।