শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি নেতাদের ছবি সম্মেলিত ২০২৬ সালের ক্যালেন্ডার উম্মোচন 

বিএনপি নেতাদের ছবি সম্মেলিত ২০২৬ সালের ক্যালেন্ডার উম্মোচন 

জহিরুল হক খাঁন, ফেনী প্রতিনিধি:

ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ এর অর্থায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের ছবি সম্মেলিত ২০২৬ সালের ক্যালেন্ডার এর মোড়ক নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠে উন্মোচন করা হয়।

ক্যালেন্ডার উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং বিএনপির সাবেক সভাপতি ও ঢাকাস্থ নবাবপুর সমিতির সভাপতি জহিরুল হক খান স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এানা ফুডস্ এর সিইও জহির উদ্দিন খান, গ্রীনল্যান্ড গ্রুপের জিএম মফিজুর রহমান, সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ইব্রাহিম মৌমিন, সহ-সভাপতি শামসুদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভূঁইয়া সোহাগ, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইউনুস খান রুবেল, সাবেক মেম্বার নাছির উদ্দিন মিন্টু নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।