মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাদ্যাভ্যাসে পরিবর্তনের প্রয়োজনীয়তা

খাদ্যাভ্যাসে পরিবর্তনের প্রয়োজনীয়তা

আমরা সকলেই দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে নেই। তারমাঝে খাদ্যাভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু কিছু অভ্যাস খারাপ ও কিছু একদমই মন্দ। তবে স্বাস্থ্য টিকিয়ে রাখতে গড়ে তোলা কিছু অভ্যাস পুরোপুরি ভালো নয়। বিশেষজ্ঞরা এমনই কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তনের পরামর্শ দিয়ে থাকেন। 

মাংস বেশি সেদ্ধ করে ফেলা
মাংস রান্না করার সময় অতিরিক্ত সেদ্ধ করার অভ্যাস ত্যাগ করা উচিত। এতে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি হয়। ফলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে। 


একই তেল দিয়ে সব রান্না করা
একই ধরনের তেল দিয়ে প্রায় সব ধরনের রান্না করা অনুচিত। ডিপ ফ্রাই বা ভাজার জন্যে সয়াবিন তেল, সালাদে সরিষা বা অলিভ অয়েল, তরকারীতে নারকেল তেল বা পিনাট অয়েল ব্যবহার করা যায়। এভাবে একেক রান্নায় একেক তেল ব্যবহার করুন। 

একই খাবার প্রতিদিন
একই ধরণের খাবার রোজ খেলে খাবারের প্রতি অনিহা জাগে। ফলে অনেকেই ফাস্ট ফুড বা স্ন্যাকসে চলে যান। তাই প্রতিদিন বিভিন্নভাবে বা কয়েক পদের খাবার রাখুন।


গ্লুটেন ফ্রি সব
গ্লুটেন ফ্রি খাবার ওজন কমাতে সহায়ক অবশ্যই৷ তবে গ্লুটেন একেবারেই না পেলে ফাইবার বা অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হয়না। এতে আখেরে লাভের চেয়ে ক্ষতি বেশি। 

ফ্রোজেন ফুডের ব্যবহার
সময় বাঁচাতে ফ্রোজেন ফুড বা প্যাকেজড ফুড খাওয়া একদমই অপকারী৷ কারণ এদের সংরক্ষণে যে উপাদান ব্যবহৃত হয় তা দেহের অপকার করতে পারে। এছাড়া অনেক খাবারে লবন ও চিনি বেশি থাকতে পারে। যা স্বাস্থ্যের জন্যে অপকারী৷