সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৫:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রোজা রেখে চুল-নখ কাটা যাবে কি?

রোজা রেখে চুল-নখ কাটা যাবে কি?

রমজান মাসে রোজা রেখে চুল, নখ বা শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা যাবে কি? অনেকেই এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে স্পষ্টভাবে বলা যায়, চুল-নখ কাটা বা ক্ষৌরকর্ম করার সঙ্গে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। তাই রোজা অবস্থায় হাত-পায়ের নখ কাটা, মাথার চুল ছাঁটা কিংবা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
 

অতএব, রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় নখ কাটা, চুল ছাঁটা, মোচ ছোট করা বা শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা সম্পূর্ণ বৈধ। এতে রোজার কোনো বাধা সৃষ্টি হয় না।
 

তবে ইসলামিক বিধান অনুযায়ী, ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাফ কোনো কাজ সবসময়ই বর্জনীয়। বিশেষ করে রমজানের পবিত্র মাসে এমন কোনো কাজ করা আরও বেশি গর্হিত ও নিষিদ্ধ। তাই রোজা অবস্থায় ফরজ, ওয়াজিব ও সুন্নতের পরিপন্থী কোনো কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করা হয়েছে। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)।