মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৬:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারি খাবার খাওয়ার পর চা পানে বিরূপ প্রভাব

ভারি খাবার খাওয়ার পর চা পানে বিরূপ প্রভাব

দুপুরে খাবারের পর এক কাপ গরম চা পানের অভ্যাস আছে অনেকেরই। ঘরে হোক বা বাইরে। এ অভ্যাসটা অস্বাভাবিক নয়। অনেকে বাইরে খান। কাচ্চি, পোলাও বা এসব খাবারের পর এক কাপ চা। আবার বিকেলে গ্রিল বা কাবাব খাওয়ার পর চা। 

ভারি খাবার খাওয়ার পর চা পানে বিরূপ প্রভাব পড়ে কি? পড়ে। ভারি খাবার খাওয়ার পর চা পান করলে মাথা ধরে অনেকের। চা খেলে গ্যাস্ট্রিকের কারণে এমনটা হতে পারে। তখন এক ধরনের অস্বস্তি কাজ করে। অনেক সময় চা পান করা অবস্থায় অস্বস্তি লাগে। 

আবার চা সরাসরি আমাদের পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলে। তাই ভারি খাবারের পর চা পানে হজমে সমস্যা হয় আর গ্যাস্ট্রিক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বলে আমরা বলছি না চা পান করবেনই না। চা আপনি লাইট স্ন্যাক হিসেবে পান করুন। একটা নিয়ন্ত্রিত স্ন্যাক হিসেবে এটি ভালো।