বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১১:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লামায় বাজার মনিটরিং অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

লামায় বাজার মনিটরিং অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:


রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে লামা উপজেলায় বাজার মনিটরিং কমিটির উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া ও ডলুছড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪২ ও ৫১ ধারা এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ ধারার ছ ও ঙ উপধারায় পাঁচ দোকানদারকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় টিসু দাস নামে এক ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযানে উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ভেজাল প্রতিরোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।