রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


 

এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আসমা, রীতা পারভীন, সদস্য হালিমা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
 

এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকান্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। 
 

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। তাই ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। যাতে এমন জঘন্য অপরাধ করার আর কেউ সাহস না পায়। এছাড়া আমরা দেখেছি বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হয়। কিন্তু সেটার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।