মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতে নির্বাচনের মতো বাংলাদেশেও নির্বাচন চান ফখরুল

ভারতে নির্বাচনের মতো বাংলাদেশেও নির্বাচন চান ফখরুল

প্রতিবেশী দেশ ভারতে জনগণ যেভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেভাবে বাংলাদেশেও বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আর বাংলাদেশের দেশের মানুষের এমন প্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

 

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমান সরকার নতজানু, তাই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্তে হত্যা ও পানি সমস্যার সমাধান করতে পারছে না।

 

ফখরুল বলেন, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করছে। যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিলো, তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজীরের। 

 

রাজনৈতিক-অর্থনৈতিক ছাড়াও বাংলাদেশ ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।  বিএনপির মহাসচিব বলেন, পানি আমাদের স্বীকৃত অধিকার। কিন্তু বন্ধু দেশ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। তিস্তার পানি বণ্টন চুক্তির কথা বললেও হয়নি নতুন কথা।