বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বালাগঞ্জে অনুপস্থিত ৯ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বালাগঞ্জে অনুপস্থিত ৯ পরীক্ষার্থী

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের বালাগঞ্জ উপজেলার ৪টি এসএসসি ও ১টি দাখিল পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় এসএসসিতে ৫ জন এবং দাখিলে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।

উপজেলার বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ ডিএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৫২ জনের মধ্যে ২ জন এবং তয়রুনেচ্ছা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৯৬ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া দাখিলের বোয়ালজুড় বাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৮১ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ে, বিদেশযাত্রা ও অসুস্থতার কারণে এসব পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কেন্দ্র সচিবরা জানান, পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।