সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেড ভেলভেট কেক রেসিপি

রেড ভেলভেট কেক রেসিপি

বাড়িতে রেড ভেলভেট কেক বানানোর রেসিপিটা জেনে রাখুন

রেড ভেলভেট কেক


উপকরণ: কেকের জন্য ময়দা ১ কাপ, সয়াবিন তেল ১/৪ কাপ, চিনি ১/৪ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, ফুড কালার ১/২ চা চামচ, ডিম ৩টি, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ, কোকো পাউডার ১/২ কাপ।  

ফ্রস্টিংয়ের জন্য: আইসিং সুগার ১০০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, চকলেট পাউডার ১/২ কাপ।  

প্রণালি: প্রথমে ডিম ভেঙে এর সাদা অংশ বিট করে নিন। ফোম হয়ে এলে চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করুন। চিনি গলে গেলে ডিমের কুসুম আরও ২ মিনিট বিট করে নিন। চেলে রাখা বেকিং পাউডার, ময়দা, গুঁড়া দুধ, তেল, ভ্যানিলা এসেন্স ও ফুড কালার মিশিয়ে নিন। প্রিহিট (১৭৫ ডিগ্রি) ওভেনে ২৫ মিনিট বেক করুন। ফ্রস্টিংয়ের জন্য আইসিং পাউডার, কোকো পাউডার, মাখন বিটার মেশিনে বিট করে নিন। এবার বেক করা কেক ঠান্ডা করে মাঝখানে কেটে তাতে ফ্রস্টিং দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন নজরকাড়া রেড ভেলভেট কেক।