শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
 

মতবিনিময় সভায় চাঁপাই উৎসবের লক্ষ্য, কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক এবং সমিতির আজীবন সদস্য ইকবাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। একই সঙ্গে জেলার উন্নয়ন ভাবনা, সামাজিক সম্প্রীতি এবং প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদারে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

মতবিনিময় সভায় উৎসব আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা এবং ১৫তম চাঁপাই উৎসব সফল করতে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।