সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য উপেক্ষা করা সম্ভব নয়, সীমান্তে হামলার চেষ্টা হতে পারে’

‘ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য উপেক্ষা করা সম্ভব নয়, সীমান্তে হামলার চেষ্টা হতে পারে’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের ওপর সীমান্ত দিয়ে আবারও হামলার সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না।”
 

মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে লাইভে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। খাজা আসিফ উল্লেখ করেন, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে এবং ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যও উপেক্ষা করা যায় না। তার মতে, ভারত সীমান্তে পুনরায় হামলার চেষ্টা করতে পারে।
 

পাক প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ভারত চায় না পাকিস্তান ও আফগানিস্তান তাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করুক। তিনি পাকিস্তানে আফগান সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে ভারতের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
 

খাজা আসিফ বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার অবসান দেখতে চায়।