শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির দোয়া মাহফিলে খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির দোয়া মাহফিলে খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা

নারায়ণগঞ্জ:


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় রবিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও সমিতির প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, খালেদা জিয়া আপসহীনতার মূর্ত প্রতীকের মতো ছিলেন।

 

মাজহারুল ইসলাম জোসেফ বলেন, "দীর্ঘ ফ্যাসিবাদের সময় অমানবিক জুলুমের মধ্যেও তিনি ইস্পাত কঠিন দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। তার আপসহীন ও অটল নেতৃত্ব ইতিহাসে অমর হয়ে থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে এই জাতি শিখেছে কখনো পিছপা না হওয়ার মানসিকতা এবং আপস না করার সংকল্প।"
 

তিনি আরও বলেন, "স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগে শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরেছিলেন এবং তাঁর ঘড়ানার চারটি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন।"
 

দোয়া মাহফিলে সমিতির সভাপতি সানাউল করিম শিপলু সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ রবি হোসেন, দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং স্বদেশ টিভির চেয়ারম্যান দৌলত হোসেন আবির। দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি হাফেজ রাহাদ হোসেন। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।