মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুন্সীগঞ্জের চরাঞ্চলে ১৬ বছর পর বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের চরাঞ্চলে ১৬ বছর পর বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

 

দীর্ঘ ১৬ বছর পর মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অবস্থিত মোল্লাকান্দি ইউনিয়নে কর্মিসভা করেছে বিএনপি। গতকাল শনিবার বিকেল ৪টায় চরডুমুরিয়া বাজারের ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
 

সভায় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে তারা জেলার কোথাও সভা-সমাবেশ করার সুযোগ পাননি, বিশেষ করে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মিসভা আয়োজনের সুযোগ পাওয়ায় শত শত নেতাকর্মী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেন।
 

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ বলেন, "আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে হামলা-মামলা, নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন। সন্ত্রাসী বাহিনীর হামলায় তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন এবং বছরের পর বছর মানবেতর জীবনযাপন করেছেন।"
 

সমাবেশে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, বিএনপি নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, কামালউদ্দিন আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।