বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে স্বর্ণকারের বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

মুরাদনগরে স্বর্ণকারের বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

 

 

কুমিল্লার মুরাদনগরে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে এক স্বর্ণকারের বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার ১৩ নম্বর মুরাদনগর সদর ইউনিয়নের ছোট আলীরচর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা মো. হাছান স্বর্ণকারের সঙ্গে একই এলাকার সফিক নামের এক ব্যক্তির দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

 

অভিযোগ অনুযায়ী, গত ১৮ এপ্রিল দুপুরে এ বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে সফিক মোবাইল ফোনে সহযোগীদের ডেকে আনেন। পরে ইব্রাহিম, সাইফুল, বাইজিদ, এবাদুল ও শাহিনসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে বাড়িতে হামলা চালায়।

 

হামলাকারীরা বাড়িতে প্রবেশের চেষ্টা করলে বাধা দিতে গেলে হাছান স্বর্ণকারকে মারধর করে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার পকেটে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

 

এছাড়া হামলাকারীরা বাড়ির গেইট ভাঙচুর করে ঘরে ঢুকে হাছানের স্ত্রী সেলি আক্তারকে মারধর করে এবং তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

 

ভুক্তভোগী হাছান স্বর্ণকার বলেন, “আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় তারা বড় ধরনের ক্ষতি করতে পারে।”

 

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মুরাদনগরে স্বর্ণকারের বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ