শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৫ জানুয়ারি থেকে আবার চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

২৫ জানুয়ারি থেকে আবার চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি জানান, গণভোট ও সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার প্রয়োজনে এনআইডি সংশোধনের অধিকাংশ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে কার্যক্রমটি পূর্ণাঙ্গভাবে পুনরায় শুরু করা হবে।
 

এতে নাগরিকরা সহজেই তাদের এনআইডি তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোটার তালিকায় সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করাও সম্ভব হবে বলে মনে করছে ইসি।
 

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুতের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে এনআইডি সংশোধন সেবা চালু রাখা হয়েছিল।