মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাড়ে চার লাখ ইয়াবা ফেলে পালালেন পাচারকারীরা

সাড়ে চার লাখ ইয়াবা ফেলে পালালেন পাচারকারীরা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের টেকনাফে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মেম্বারপোস্ট এলাকায় এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে লেদা সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান আনা হচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে বিজিবির দুটি দল ওই এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে নাফ নদীর তীরে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা দ্রুত নিজেদের সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে সংরক্ষিত রয়েছে।