সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এইচএসসি পরীক্ষা চলাকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চালু থাকবে

এইচএসসি পরীক্ষা চলাকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চালু থাকবে

এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা চলাকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জুন চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হলো। শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেয়া হলো।

 

আগামী ৩০ জুন শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৫০ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন, ছাত্রী ৭ লাখ ৫০৯ জন।