শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

সীতাকুণ্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

সীতাকুণ্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ আয়োজন হয়।

 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন অর রশিদ ও মাওলানা আবদুর রহিম।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল আলম জহুর। আরও উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরো, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সৈয়দপুর ইউনিয়ন যুবদল নেতা শওকত হোসেনসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
 

মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দলের চেয়ারপার্সনের সুস্থতা কামনায় গভীর উদ্বেগ ও প্রার্থনার পরিবেশ বিরাজ করে।