রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

বাজারে আসছে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ

বাজারে আসছে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ

রাজধানীর ভোক্তাদের হাতে সাশ্রয়ী দামে পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। টিসিবির নির্ধারিত ডিলাররা ভর্তুকি মূল্যে এসব ব্যাগ বিক্রি করবেন। রাজধানীর বিভিন্ন বাজারে নির্দিষ্ট দোকান থেকে ভোক্তারা সহজেই ব্যাগ সংগ্রহ করতে পারবেন।
 

ব্যাগের মান ও আকার অনুযায়ী দাম ধরা হয়েছে ২০, ২৫, ৩০, ৩৫, ৭০ ও ৮০ টাকা।
 

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

তিনি বলেন, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। পরিবেশ রক্ষায় সরকার ভর্তুকি দিয়ে টেকসই, পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করছে। এ উদ্যোগ সফল করতে ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না—জব্দ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নিয়মিত বাজার মনিটরিং চলবে।
 

উপদেষ্টা আরও বলেন, পলিথিনের ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। অন্যদিকে পাটের ব্যাগ টেকসই হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত এ প্রকল্পের আওতায় টিসিবি ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে এসব ব্যাগ বিক্রি করা হবে।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এ ছাড়া বক্তব্য দেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতারা।
 

বক্তারা একযোগে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনই পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে হবে। আজকের অঙ্গীকার—আর পলিথিন নয়, হাতে থাকবে পাটের ব্যাগ।