শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহ জেলা শাখায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা শাখায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার ১০ম কাউন্সিল আজ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৫) নগরীর মালগুদামস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ। এছাড়া বক্তব্য রাখেন বাসদ ৫ নং জোনের সমন্বয়ক কমরেড ইমাম হুসাইন খোকনসহ ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
 

কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা বাণিজ্যিকীকরণ, শিক্ষা বেসরকারীকরণের প্রবণতা এবং শিক্ষাঙ্গনের নীতি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে আগামী দিনে শিক্ষা সংকোচন ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে তানজিল হোসেন মুণিমকে সভাপতি এবং চিত্রণ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: আবির মোহাম্মদ আকাশ
সাংগঠনিক সম্পাদক: সাদমান এহসান অরিন্দম
দপ্তর সম্পাদক: আরিফুল ইসলাম বিজয়
অর্থ সম্পাদক: জ্যোতি রায়
প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রশান্ত বাসফোর
পাঠাগার বিষয়ক সম্পাদক: পূজা সরকার বর্ষা
স্কুল বিষয়ক সম্পাদক: শ্রাবণ

 

সদস্য: ওয়ালিল্লাহ, সৃজন দাস, প্রশান্ত দাস, পান্না, রিতু আক্তার, ফাহমিদ বিন অনয়, জীবন সরকার ও জহিরুল ইসলাম রুকন।