সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাব চিংড়ি রেসিপি

ডাব চিংড়ি রেসিপি

সরাসরি তো পান করাই যায়, পাশাপাশি ডাবের পানি বা শাঁস দিয়ে রান্নাও করা যায়। রাতের খাবারের আয়োজনে বানাতে পারেন ডাব চিংড়ি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

 

ডাব চিংড়ি

উপকরণ: ডাব ১টি, ডাবের শাঁস ২ টেবিল চামচ, চিংড়ি ২৫০ গ্রাম, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, শর্ষেবাটা ১ চা–চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, মরিচগুঁড়া আধা চা–চামচ, লবণ স্বাদমতো, নারকেলের দুধ আধা কাপ, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, চিনি ১ চা–চামচ, কাঁচা মরিচের ফালি ১ টেবিল চামচ ও ধনেপাতাকুচি ১ টেবিল চামচ।

প্রণালি: চিংড়ির মাথা ও ভেতরের কালো রগ ফেলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হলুদ ও লবণ মেখে ভেজে রাখুন। শর্ষের তেলে পেঁয়াজ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও আদা–রসুনবাটা দিয়ে কষিয়ে নিন। কাঁচা মরিচ ও শর্ষে একসঙ্গে বেটে ভাজা মসলার সঙ্গে দিয়ে কষান। অল্প অল্প করে ডাবের পানি দিন। এবার শাঁস ও চিংড়ি মাছ দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। এই চিংড়ি মাছ একটা ডাবের ভেতর ঢুকান। ডাবটি কলাপাতা অথবা ফয়েলে মুড়িয়ে ২০ মিনিট চুলায় ভাপে রাখুন। এবার ডাব থেকে পাত্রে চিংড়ি মাছ ঢেলে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।