শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে আহত শিশু হুজাইফা আফনান (৯) মারা গেছে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শিশু হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা শওকত আলী।
 

এর আগে, গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। সেদিন সন্ধ্যা ছয়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছিল।
 

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।
 

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা। ওই ঘটনায় আরও দুইজন আহত হন। ঘটনার পর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।