সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:১২:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প শুরু

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প শুরু

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প।

 

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপি হিরো মেগা সার্ভিস ক্যাম্প শুরু



বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বারঘরিয়া বাজারের দৃষ্টিনন্দন পার্কে প্রধান অতিথি হিসেবে এই মেগা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের।


কামাল মটরস এর স্বত্তাধিকারী ইকবাল আহমেদ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হিরো কোম্পানীর সিএফও বিজয় কুমার মন্ডল, হেড অব ন্যাশনাল সেলস রাসেদুল ইসলাম, রেজিওনাল ম্যানেজার বিশ্বজিত ভট্টাচার্জ্য, রেজি. আফটার সেলস ম্যানেজার এনায়েত কাজী, মোকাররম হোসেন, হেড অব সার্ভিস শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


হিরো’র ডিলার ইকবাল আহমেদ জানান, নিলয় হিরো ও কামাল মটরস এর উদ্যোগে ৩ দিনব্যাপি মেগা সার্ভিস ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ, ফ্রি ফোম ওয়াশ, সার্ভিসিং, পলিশ, টেকনিক্যাল সাপোর্ট এবং এক্সোসরিজ, জেনুইন পার্টস্ ও ইঞ্জিন অয়েল ক্রয়ের ক্ষেত্রে ছাড়। এছাড়াও রয়েছে ফ্রি নাস্তা, গেমস, মেডিকেল চেক আপ, ফটো বুথ, র‌্যাফেল ড্র ও গিফট। ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ক্যাম্প।