রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন

ক্রীড়া প্রতিবেদক:-


গত ১৩ জুলাই ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই খাতটির কাঠামো গঠন ও উন্নয়নে সরকার ধারাবাহিক উদ্যোগ নিয়ে আসছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ই-স্পোর্টস খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

সভায় ই-স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন এবং খাতটির সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হবে এবং ধাপে ধাপে সংশ্লিষ্ট সকল অংশীজনকে আলোচনার আওতায় আনা হবে।