সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধসে নিহত ৬

ভারতের মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধসে নিহত ৬

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি মন্দিরের গর্ভগৃহের সামনের ছাদ নির্মাণকাজ চলাকালে ধসে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২১ জন।

 

শনিবার (২০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে যশওয়াড়ি গ্রামে অবস্থিত মন্দিরটির ‘সভা মণ্ডপ’ (বাইরের হলরুম) নির্মাণের কাজ চলার সময় হঠাৎ করে সেটির স্ল্যাব বা ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে ভেতরে আটকা পড়েন অনেকে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও জেলা প্রশাসন।

 

স্থানীয় বিধায়ক রাজেশ ভিটেকর জানিয়েছেন, ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে মোট ২৭ জন আটকা পড়েছিলেন, প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন। বাকি ২১ জনের আহত অবস্থায় উদ্ধার করা হয়, তারা বর্তমানে জেলা জেনারেল হাসপাতালে এবং আরপি মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।

 

তিনি বলেন, কারিগররা অন্য রাজ্যের ছিলেন এবং কাজের জন্য ব্যবহৃত পাথর রাজস্থান থেকে আনা হয়েছিল। কাজটি প্রায় শেষের দিকে ছিল।

 

ঘটনাটির সঠিক কারণ এখনও অস্পষ্ট জানিয়ে বিধায়ক রাজেশ ভিটেকর বলেন, ‘আমি মন্দিরের ট্রাস্টের কয়েকজন সঙ্গে কথা বলেছি; মনে হচ্ছে, স্তম্ভটি স্থাপন ব্যবস্থায় কোনো ত্রুটি হয়ে থাকতে পারে, যার ফলে সভামণ্ডপটি হঠাৎ ধসে পড়েছে।’

 

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘মহারাষ্ট্রের পারভানিতে ছাদ ধসে প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।’

 

প্রসঙ্গত, মন্দিরটি পারভানি জেলার সবচেয়ে বিখ্যাত তীর্থস্থান, যেখানে প্রতি শনিবার ২৫ হাজার থেকে ৫০ হাজার ভক্তের সমাগম হয়।