সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেভাবে ঘরোয়া পদ্ধতিতে জলপাই সংরক্ষণ করবেন

যেভাবে ঘরোয়া পদ্ধতিতে জলপাই সংরক্ষণ করবেন

জলপাইয়ের সিজন চলে এসেছে। এই একটা ফল নানা কাজে ব্যবহার করা যায়। তবে মূল সমস্যা জলপাইয়ের সংরক্ষণে। আজ আমরা ঘরোয়া পদ্ধতিতে জলপাই সংরক্ষণের তিনটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি:

আস্ত জলপাই সংরক্ষণ 

সবচেয়ে সহজ পদ্ধতি বলা যায় এটিকে। কোন ঝক্কি ছাড়াই আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন। প্রয়োজন শুধু জিপার ব্যাগ। সংরক্ষণের জন্য বড় জলপাই বেঁছে বোঁটা ছাড়িয়ে ধুয়ে নিন। পানি মুছে জিপার ব্যাগে রেখে দিন। খেয়াল রাখবেন যেন বাতাস না ঢুকে। ডিপ ফ্রিজে রাখলে এক বছর থাকবে অনায়াসে।


লবণ-পানিতে সংরক্ষণ
এ পদ্ধতিতে কাঁচের বয়াম লাগবে। স্বচ্ছ একটি কাঁচের বয়ামে লবণ মেশান। মুখে দিয়ে দেখলে লবণের পরিমাণ পরিষ্কার হবে। ঠিকঠাক লবণ হলে ভালো ভালো জলপাই বেঁছে নিয়ে বয়ামে ডুবিয়ে দিন। ঢাকনা খুব শক্তভাবে লাগাতে হবে। পানি বদলে নিন ঘোলাটে হলে। এই জলপাই রান্নাতেও ব্যবহার করতে পারবেন।

সেদ্ধ করে
এভাবে একবছর সংরক্ষণ করা যায়। প্রথমে কড়াইয়ে পানি ও ১ চা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে পানি ফুটিয়ে নিন। পানি ফুটে এলে জলপাই সামান্য ভাপ দিয়ে নিতে হবে। হালকা সেদ্ধ হলে ঠাণ্ডা করে জারে রেখে সংরক্ষণ করতে হবে। আবার সেদ্ধ জলপাই ব্লেন্ড করেও রাখা যায়। পরে চাইলে আচার বানিয়ে নিতে পারবেন।