শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অ-১৪ দলের চূড়ান্ত বাছাই কাল, বাফুফি কোচের পরিদর্শন নিশ্চিত

অ-১৪ দলের চূড়ান্ত বাছাই কাল, বাফুফি কোচের পরিদর্শন নিশ্চিত

চট্টগ্রাম, ক্রীড়া ডেস্ক:


দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিতে আগামীকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) অ-১৪ দলের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কোচ ও বাছাই টিম দুপুর ১:৩০ মিনিটে একাডেমিতে পরিদর্শনে আসবেন।


 

অ-১৪ দলের চূড়ান্ত বাছাই কাল, বাফুফি কোচের পরিদর্শন নিশ্চিত


 

একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, অ-১৪ দলের সমস্ত সদস্যদের খেলার সরঞ্জামসহ অনলাইন জন্ম নিবন্ধনের ভেরিফাই কপি, মা-বাবার ভোটার আইডি কার্ডের কপি নিয়ে মাঠে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। বাছাই প্রক্রিয়া সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হবে।
 

এছাড়াও, সংশ্লিষ্ট পরিচালক, একাডেমি সদস্য এবং কার্যকরী পরিষদের দায়িত্বশীল ব্যক্তিদের যথাযথ সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
 

উল্লেখ্য, আসন্ন মহানগরী পাইওনিয়ার ফুটবলে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও এখন থেকে নিয়মিত প্রাকটিসের জন্য মাঠে আসতে পারবেন।
 

ধন্যবাদান্তে,:
মুহাম্মদ বাবুল হোসেন বাবলা
জেনারেল সেক্রেটারি ও পরিচালক
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, চট্টগ্রাম