শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামালপুর–৩ আসনে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার, গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

জামালপুর–৩ আসনে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার, গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


জামালপুর–৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী রুবেল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির মনোনীত এমপি প্রার্থী মোঃ লিটন মিয়া।

 

জামালপুর–৩ আসনে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহার, গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ


 

বৃহস্পতিবার বিকেলে রুবেল মিয়ার নিজ বাড়িতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লিটন মিয়া রুবেল মিয়া ও তাঁর বাবা–মায়ের কাছে দোয়া নেন এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি দলীয় ঐক্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
 

সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, দলীয় স্বার্থে রুবেল মিয়ার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশংসনীয় এবং এটি দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে।
 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।