সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারচুপির অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা

কারচুপির অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা

ভোট কারচুপির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার বিকেলে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ভোটকেন্দ্রগুলো দখল করে কারচুপি চালানো হয়েছে।
 

তাহমিনা আক্তারের দাবি, আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে ব্যালট পূরণ করা হয়েছিল। পাশাপাশি নানা কৌশলে জালিয়াতির মাধ্যমে প্রহসনের নির্বাচন আয়োজন করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা।
 

তিনি বলেন, “আমি এই ভুয়া নির্বাচন বর্জন করছি। শিবিরপন্থী ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি অনাস্থা জানাচ্ছি। একইসঙ্গে তাদের পদত্যাগ এবং ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”