বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাঙ্গরা বাজারে পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বাঙ্গরা বাজারে পুলিশের ঝটিকা অভিযান: স্বামী-স্ত্রী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

মো: নাঈম হাসান (স্টাফ রিপোর্টার):

 

 

কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিনের নেতৃত্বে একটি টহল দল এলাকায় নিয়মিত ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্রীকাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোয়াচালা পশ্চিমপাড়ায় মাদক কেনাবেচা চলছে।

 

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে পুলিশ মো. সাগরের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে মো. সাগর (৪০) ও তার স্ত্রী আমেনা বেগমকে (৩৫) আটক করা হয়।

 

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মো. সাগরের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৩.৬ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।