বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্যা প্রস্তুতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন: ২৬ জেলায় ১,৫০০ পাকা টিনের ঘর নির্মাণ

বন্যা প্রস্তুতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন: ২৬ জেলায় ১,৫০০ পাকা টিনের ঘর নির্মাণ

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

বন্যার আগাম প্রস্তুতির অংশ হিসেবে দেশের বন্যাপ্রবণ ২৬টি জেলায় ১,৫০০টি মেঝে পাকা টিনের ঘর নির্মাণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর আগে একই সংস্থা ১,৫০০ আধাপাকা ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল।

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রকল্পের আওতায় নির্মিত প্রতিটি ঘর দুই কক্ষবিশিষ্ট। ঘরগুলোর দৈর্ঘ্য ২২ ফুট ও প্রস্থ ১৩.৫ ফুট। এছাড়া ২২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি বারান্দা রয়েছে। মেঝে থেকে ছাদের উচ্চতা রাখা হয়েছে ৯ ফুট।

 

প্রতিটি ঘরে ২টি দরজা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে ৪টি জানালার ব্যবস্থা রাখা হয়েছে।

 

আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বন্যাপ্রবণ অঞ্চলের হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী পরিবারগুলোকে কয়েক ধাপে যাচাই-বাছাই করে এসব ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে।

 

ইতোমধ্যে গাইবান্ধা জেলা-তে ৫৫টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি ঘরগুলোর নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।