রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৯:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

চাঁপাইনবাবগঞ্জে ইফতারহুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ইফতারহুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা জামিয়া আরাবিয়া ইসলামিয়া কাওমী মাদ্রাসার উদ্বেগে এতিম শিশুদের জন্য ইফতার , প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​

চাঁপাইনবাবগঞ্জে ইফতারহুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

 


১৩ রমজান শুক্রবার আসরের নামাজের পর ইফতার মাহফিলে কুরআন ও হাদিস থেকে আলোচনা প্রেস করেন শায়েখ তৌহিদ বিন তোফাজ্জল হক। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জার্মান প্রবাসী শফিকুল ইসলাম, মুশরীভূজা ক্বাওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক, মোঃ সারোয়ার জাহান মাষ্টার, স্থানীয় ওলামায়ে কেরামগণ প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

 
১৩ রমজান শুক্রবার বিকেলে প্রধান অতিথি আব্দুল মান্নানের সহায়তায় প্রায় ১০০০ এতিম শিশুদের মাঝে ইফতার বিতারন, চারজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ সহ বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। 


এসময়, ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের মজিবুর রহমান, দলাদলি গ্রামের সেলিনা বেগম, মুশরীভূজা গ্রামের হেফাজ আলী, বারইপাড়া গ্রামের কদবানু বেগম, ও প্রতিবন্ধী ব্যক্তিরা হলেন পীরগাছী গ্রামের জসিম উদ্দীনের মেয়ে আয়েশা খাতুন, একই দেলাওয়ার হোসেনের ছেলে, সাইরুল ইসলাম, ঘাইবাড়ী গ্রামের সেরাজুলের ছেলে, তাজামুল হক, বারইপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে, মোঃ হৃদয়, আর্থিক সহায়তা ও হুইল চেয়ার বিতরণ শেষে এতিম শিশু সহ প্রায় কয়েক হাজার এলাকার সাধারণ মানুষ নিয়ে ইফতার করেন, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান।


প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমি আপনাদের সাথে সারা জীবন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই রমজান মাস গুনাহ মাফের মাস আপনারা সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।  আর কেউ যদি কোন সমস্যায় পড়ে আমাকে স্বরন করে আমি আমার স্বাদ্ধ মত তাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ ‌।


বিঃদ্রঃ ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ তোফাজ্জল হোসেন ।