শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্র সাময়িক বহিষ্কার

‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্র সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকির ঘটনায় প্রক্টরিয়াল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ শাস্তি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি বিষয়টি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে প্রেরণ করা হয়েছে।
 

প্রসঙ্গত, গত সোমবার (১ সেপ্টেম্বর) তিন বাম সংগঠন সমর্থিত প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলমের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে আলী হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
 

পরে অবশ্য আলী হোসেন ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে তার পূর্বের ফেসবুক পোস্টগুলোতে জামায়াতের কর্মসূচিতে অংশগ্রহণ এবং শিবিরপন্থী মন্তব্য লক্ষ্য করা গেছে। যদিও শিবির জানিয়েছে, আলী হোসেন তাদের সংগঠনের কেউ নন; তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলের কর্মসূচিতে অংশ নেন।